কুষ্টিয়ায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশের অভিযানে ৫০ বোতল ফেন্সিডিলসহ মোহন (২৩) নামের এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। শুক্রবার সকালে তাকে আটক করা হয়।

আটককৃত মোহন মেহেরপুরের গাংনী উপজেলার কল্যাণপুর (বামুন্দি) মজনু মিয়ার ছেলে।

জানা গেছে, কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলাস্থ নওদাপাড়া ব্রীজের উপর থেকে মোহনকে আটক করে পুলিশ। এসময় তার হাতে থাকা বস্তার ভিতর থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। এ বিষয়ে মিরপুর থানায় ০৪(৬)২০২০ ধারাঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনীর ১৪(গ) ধারায় একটি মামলা দায়ের হয়েছে।

মিরপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ফেন্সিডিল আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর