মুন্সীগঞ্জের সিরাজদিখানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক বৃদ্ধার (৮০) মৃত্যু হয়েছে। উপজেলার শেখরনগর ইউনিয়নে পাউসার গ্রামে বৃহস্পতিবার রাতে তিনি মারা যান। গত ২০ দিন আগে তার স্বামীও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.বদিউজ্জামান জানান, চিকিৎসাধীন অবস্থায় ঢাকার বাড্ডায় এমজেট বেসরকারী হাসপাতালে ওই বৃদ্ধা মারা যান। গত ১৫ ই জুন তার নমুনা সংগ্রহ করার পর ১৮ই জুন করোনা শনাক্ত হয়। এরপর ২০শে জুন তাকে ঢাকার বাড্ডার এমজেট হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বৃহস্পতিবার রাত ১১ টায় তার মৃত্যু হয়।
উল্লেখ্য, গত ১২ জুন মৃত ওই বৃদ্ধার স্বামী (৯০) করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তাঁরা দুজনেই সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদিউজ্জামানের আপন চাচা-চাচী।
এখন পর্যন্ত সিরাজদিখানে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৩২ জন, সুস্থ হয়েছেন ২৩২ আর মৃত্যু হয়েছে ৯ জনের।
বার্তা বাজার / ডি.এস