কোর্টাপাড়া এলাকার সেই রাস্তার কাজ পুনরায় শুরু

ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে সাভারের বনগাঁও ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের কোন্ডা কোর্টাপাড়া এলাকায় রাস্তার কাজ আবারও শুরু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) নতুন উদ্যমে রাস্তার কাজ শুরু হতে দেখা গেছে।

এদিকে, রাস্তার কাজ বাঁধামুক্ত হওয়ায় এলাকাবাসী ঢাকার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার ও স্থানীয় বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামকে ধন্যবাদ জানিয়েছেন।

এবিষয়ে এলাকাবাসী জানান, সাভারের বনগাঁও ইউনিয়নের কোন্ডা কোর্টাপাড়া এলাকায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম এলাকার উন্নয়নের জন্য একটি রাস্তা নির্মাণ কাজের উদ্যোগ নেন। পরে এলাকার কতিপয় ব্যক্তি পুলিশ প্রশাসনকে মিথ্যা অভিযোগ দিয়ে রাস্তার কাজ বন্ধ করে দেয়।

বিষয়টি নিয়ে পরে পুলিশ তদন্ত করে জানতে পারে, এলাকার কতিপয় ব্যক্তি উন্নয়ন না চাওয়ায় পুলিশ প্রশাসনকে মিথ্যা অভিযোগ দিয়ে উন্নয়ন বাঁধাগ্রস্ত করতে চায়। পরে ঢাকার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার আবারও রাস্তার কাজ শুরুর নির্দেশ দেন।

আজ (শুক্রবার) থেকে ওই রাস্তার কাজ আবারও শুরু হয়। এছাড়া ওই এলাকায় একতা বীফ ফ্যাটারিং ফার্ম করা হয়েছে। সেখানে অনেক বেকার যুবকের কর্মসংস্থান হয়েছে। এতে এলাকার জীবন মানের উন্নয়নের পাশাপাশি পাল্টে যাচ্ছে এলাকার চিত্র।

এ বিষয়ে বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে ওই রাস্তার কাজ নির্মাণ করা হচ্ছে। যে কতিপয় ব্যক্তি রাস্তার কাজ বন্ধ করে দিয়েছিলেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর