বেলুনে চড়ে মহাকাশে ভ্রমণ

মহাকাশ পর্যটনে নতুন চমক এবার বেলুনে চড়ে মহাকাশে যাওয়া যাবে। আর এই বেলুনে থাকবে একটি বার ও রেস্টরুমসহ আরও অনেক কিছু। আর চমক নিয়ে আসছে আমেরিকার ‘স্পেস পারস্পেকটিভ’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান।

সংস্থাটি জানায়, বেলুনে করেই এবার পৃথিবী থেকে মহাকাশে যেতে পারবে অ্যাডভেঞ্চারপ্রেমী মানুষ। ‘স্পেসশিপ নেপচুন’ নামে একটি উন্নত ধরণের বেলুন ব্যবহার করে এই ভ্রমণ করা যাবে। ২০২১ সালের গোড়ার দিকেই পরীক্ষামূলকভাবে ‘স্পেসশিপ নেপচুন’ কে মহাকাশে পাঠাবে ওই মার্কিন সংস্থা।

আরও জানায়, ভূপৃষ্ঠ থেকে ১ লক্ষ ফুট উপরের দুনিয়া কেমন, সেই আনন্দ উপভোগ করতে পারবেন বেলুনের যাত্রীরা। ওই বেলুনে একসঙ্গে ৮ জন করে পর্যটক উঠতে পারবেন, যা ঘণ্টায় ১২ মাইল বেগে ধীর গতিতে উড়ে যাবে মহাশূন্যের দিকে। প্রায় ঘণ্টা ছয়েক ওই রোমহর্ষক ভ্রমণ উপভোগ করতে পারবেন যাত্রীরা।

জানা গেছে, মহাকাশে বেলুনটি ঠিক আটলান্টিক মহাসাগরের উপরে গিয়ে অবস্থান করবে। যদি কোনো দুর্ঘটনা ঘটে? সেজন্য যাত্রীদের নিরাপত্তার জন্য থাকবে একটি জাহাজ।

এই ভ্রমণের একটি টিকিটের দাম পড়বে ১ লাখ ২৫ হাজার ডলার।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর