কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকালে পৌনে এগারটার দিকে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মাছিম পুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহতরা হলেন একই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মোহন মিয়া (২২) এবং চাচাতো ভাই সিবলু মিয়ার ছেলে জীবন মিয়া (২৫)।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোহন ও জীবন কে মৃত বলে ঘোষণা করেন। মোহনের পিতা ইসমাইল হোসেন’কে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতাল পেরণ করেন।
ওসি মফিজুর রহমান বলেন, বাড়ির পাশের সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুতায়ীত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে এবং একজনকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়ে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
কে.এ.স/বার্তাবাজার