চুয়াডাঙ্গায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে বিশ্বব্যপী ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাস কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা। এ পর্যন্ত সীমান্তবর্তী এ জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৩৭ জনে। এছাড়াও গত ২৪ ঘন্টায় এ জেলায় নতুন করে আ লিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালকসহ ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শুক্রবার (৩ জুলাই) চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৪৫ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে।
এরমধ্যে ৮ জন করোনা শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে জেলার সদর উপজেলার ৩ জন ও দামুড়হুদা উপজেলার ৫ জন। এরমধ্যে ৬ জন পুরুষ ও দুজন নারী। নতুন আক্রান্তের তালিকায় রয়েছেন চুয়াডাঙ্গা আ লিক পাসপোর্ট অফিসের উপপরিচালক, চুয়াডাঙ্গা পুলিশ লাইনে কর্মরত ২৬ বছর বয়সী এক নায়েক, চুয়াডাঙ্গা বিদ্যুত অফিসে কর্মরত একজন, দামুড়হুদা দশমীপাড়ার এক নারী ও এক পুরুষ, দক্ষিণ চাদপুর গ্রামের ১৩ বছর বয়সী এক কিশোর ও এক নারী, দর্শনা বাসস্ট্যান্ডপাড়ার একজন।
কে.এ.স/বার্তাবাজার