সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে লাদাখে মোদী

১৫ই জুন চীন-ভারত সংঘর্ষের পর পরিস্থিতি দেখতে আচমকা লাদাখে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার সকালে লাদাখের রাজধানী লেহ’র নিমু এলাকা পরিদর্শন করেন তিনি। এছাড়া, চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং সেনাপ্রধান জেনারেল এমএম নারাভানেও তার সঙ্গে ছিলেন।

এ সময় সেনা ও বিমানবাহিনীর সদস্য এবং সীমান্ত রক্ষীদের সঙ্গে কথা বলেন তিনি। গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের সাথে সংঘর্ষে আহত ভারতীয় সেনাদের সঙ্গে মোদী দেখা করবেন বলেও ধারণা করা হচ্ছে। আজ স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের লাদাখ সফরের কথা থাকলেও শেষ পর্যন্ত তা স্থগিত করা হয়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর