ঝিনাইদহে নতুন করে আরও ১৩ জনের করোনা শনাক্ত

ঝিনাইদহে নতুন করে আরও ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৪৯ জনে। সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, শুক্রবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ৫২ টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ১৩টি পজেটিভ।

আক্রান্তরা হলেন, সদর উপজেলায় ৫ জন, কালীগঞ্জ উপজেলায় ৩ জন, শৈলকুপা উপজেলায় ৩ জন, কোটচাদপুর উপজেলায় ১ জন ও মহেশপুর উপজেলায় ১ জন। আক্রান্ত ২৪৯ জনের মধ্যে সুস্থ্য হয়েছেন ৯৪ জন। জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৫ জন।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর