বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, দুর্ভোগে পানিবন্দি মানুষ

এখনো টাঙ্গাইল, রাজবাড়ী, সিরাজগঞ্জ ও জামালপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। দুর্ভোগে পড়েছেন পানিবন্দি মানুষ। সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে যমুনা নদীতে পানি কমতে শুরু করলেও এখনো বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তীব্র স্রোতে নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি ও বাড়িঘর।

জামালপুরে যমুনার পানি ৪ সেন্টিমিটার কমে বাহাদুরাবাদঘাট পয়েন্টে বিপৎসীমার ৭৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বেড়েছে ব্রহ্মপুত্রসহ শাখা নদীর পানি। পানিবন্দি হয়ে পড়েছে জেলার প্রায় ৪ লাখ মানুষ।

রাজবাড়ীর দৌলতদিয়া পয়েন্টে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তলিয়ে গেছে চরাঞ্চলের বিভিন্ন ফসল।

এদিকে উন্নতি হচ্ছে কুড়িগ্রাম, গাইবান্ধা ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর