শ্রমিকদের সুখবর দিল কুয়েত সরকার

করোনা আতঙ্কের মাঝেই প্রবাসীদের জন্যে সুখবর দিল কুয়েত সরকার। দেশটিতে শ্রমিকদের অধিকার সংরক্ষণে আগের চেয়ে আরো কঠোর অবস্থানে গেছে কুয়েত সরকার। তাই সেখানে অবস্থানরত শ্রমিকদের অভিযোগ জানার জন্য শ্রম অধিকার দফতরগুলোকে লকডাউন বা আইসোলেশন এলাকায় স্থানান্তর করা হয়েছে।

দেশটির সমাজ ও অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী মরিয়ম আল আকিলের নির্দেশে এই ব্যবস্থা নেয়া হয়। এখন থেকে শ্রমিকরা শ্রম দফতরগুলোকে কোম্পানির মালিকদের সাথে বিবাদ, প্রবাসীদের আকামা সমস্যা, বেতন দেরিতে দেয়া, বা বেতন না দেয়া, সুপারভাইজারদের ঘুষ চাওয়া ও আকামার জন্য অতিরিক্ত টাকা নেয়াসহ শ্রম অধিকার সংক্রান্ত যেকোনো অভিযোগ দিতে পারবেন।

কুয়েত সরকারের এই পদক্ষেপে প্রবাসী বাংলাদেশিরা আশাবাদ ব্যক্ত করেছেন। এতে করে ভুক্তভোগী শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা বুঝে পাবেন। এজন্য প্রবাসীরা কুয়েত সরকারের ভূয়সী প্রশংসা করেছেন ও অভিনন্দন জানিয়েছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর