সখিপুর থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক স্বপন শিকদার করোনা আক্রান্ত

শরীয়তপুরের সখিপুর থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাহিদুর রহমান স্বপন শিকদার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (আর এম ও)ডাক্তার.মাসুম আবীদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বপন সিকদার গত ২৮জুন নমুনা পরীক্ষার জন্য পাঠান। গতকাল সন্ধ্যায় তার রেজাল্ট পজিটিভ আসে।

তিনি উপজেলার চর ভাগা গ্রামে নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। স্বপন শিকদার শরীয়তপুর জেলা আ’লীগের সদস্য ও চরভাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান শিকদারের ছেলে।

তার সুস্থতার জন্য সখিপুর থানা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আব্দুল খালেক খালাসি,সাবেক কেন্দ্রীয় উপ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, ইকবাল সিকদার সিপন,চরভাগা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গাজী মো. শামীম ইকবাল সহ থানা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা দোয়া চেয়েছেন।

স্থানীয় সাংসদ ও পানি সম্পদ উপমন্ত্রীর নির্দেশে স্বপন শিকদার করোনা সংকটকালীন সময়ে লকডাউনে অবরুদ্ধ অসহায় জনগনের সেবায় সাধারণ জনগনের পাশে দাঁড়িয়েছেন বলে জানিয়েছিলেন তিনি। এদিকে করোনা রিপোর্ট পজিটিভ আসার পর সকলের কাছে দোয়া কামনা করেছেন তিনি এবং তার পরিবারের লোকজন।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর