এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) জাহিদ ফারুক। সম্প্রতি জাতীয় সংসদে সংসদ সদস্যদের নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ রিপোর্ট আসে।
বর্তমানে মন্ত্রী সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার শারীরিক অবস্থা ভালো।
জানা যায়, মন্ত্রী জাহিদ ফারুকের শরীরে করোনাভাইরাসের কোনো উপসর্গ ছিল না। প্রথম দিকে তিনি বাসাতেই ছিলেন। পরে বুধবার সিএমইচে ভর্তি হন।
এর আগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হক করোনাভাইরাসে আক্রান্ত হন। পরে চিকিৎসা নিয়ে দুজনই সুস্থ হয়েছেন।
বার্তাবাজার/কে.জে.পি