করোনায় একদিনে মৃত্যুর রেকর্ড সৌদি আরবে

সৌদি আরবে প্রাণঘাতী করোনায় একদিনে রেকর্ড সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটেছে। দেশটিতে একদিনে ৩ হাজার ৩৮৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একদিনে মারা গেছেন আরও ৫৪ জন। পাশাপাশি একদিনে ৪ হাজার ৯০৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

বৃহস্পতিবার ওয়ার্ল্ডওমিটারসের তথ্য মতে, সৌদিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৭ হাজার ৬০৮ জন। আর এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১ হাজার ৭৫২ জন।

সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশটিতে করোনা শুরু হওয়ার পর থেকে ১ লাখ ৩৭ হাজার ৬৬৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এদিকে বিশ্ব তালিকায় আক্রান্তের দিক দিয়ে সৌদি আরব ১৪তম অবস্থানে রয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর