কুষ্টিয়ায় আরও ২৬ করোনা রোগী শনাক্ত

কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ২৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। কুষ্টিয়া সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (০২ জুলাই) কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ১৩৯ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ২৬ টি কোভিড পজিটিভ।

নতুন আক্রান্তদের মধ্যে ১৮ জন পুরুষ ও ৮ জন নারী। আক্রান্ত ২৬ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ১৬ জন, দৌলতপুর উপজেলার ৩ জন, মিরপুর উপজেলার ১ জন, কুমারখালী উপজেলার ৪ জন, খোকসা উপজেলার ২ জন।

এখন পর্যন্ত জেলায় মৃতের সংখ্যা ১১ জন। সুস্থ হয়ে ছাড় পেয়েছেন মোট ২৮৩ জন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর