শ্রীপুরে শিক্ষক-কর্মচারীদের অনুদানের চেক বিতরণ

মাগুরায় প্রধানমন্ত্রী কর্তৃৃক নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের অনুকূলে বরাদ্দকৃত অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে চেক বিতরণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা,ভাইসচেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভা শেষে উপজেলার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৪ জন শিক্ষককে ৫ হাজার টাকার ও ১৫ জন কর্মচারীকে ২ হাজার ৫ শত টাকার চেক প্রদান করা হয়। পরে এমপি শিখরের সদ্য প্রয়াত মায়ের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা কোর্ট মসজিদের পেম ইমাম কারী লিয়াকত আলী।

প্রধান অতিথির বক্তব্যে এমপি শিখর বলেন- বিশ্বব্যাপি মহামারি করোনা ভাইরাসের দুর্দিনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই চেক প্রদানের মাধ্যমে আপনাদেরকে স্বীকৃতি দিয়েছেন। আগামীতে পর্যায়ক্রমে আপনাদের এমপিওভুক্ত করা হবে। কওমী মাদ্রাসার শিক্ষদের জন্য তিনি এবারের বাজেটে ৯ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন, যা গত বছরে ছিল ৬ হাজার কোটি টাকা। এ জন্য আপনারা অধৈর্য না হয়ে ছাত্র-ছাত্রীদেরকে নীতি নৈতিকতা ও পূর্ণাঙ্গ জীবন-যাপন সম্পর্কে শিক্ষাদান করবেন। সেই সাথে বর্তমান সময়ে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক সুরক্ষা বজায় রেখে চলার জন্য শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার জন্য আপনাদেরকে সবাইকে বিশেষভাবে অনুরোধ করছি।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর