বাজেট ছিঁড়ে ফেলাটা সংসদের প্রতি চরম অবমাননা: কাদের

বিএনপি’র সংসদ সদস্যরা বাজেট প্রত্যাখ্যান করার নামে অনুমোদিত বাজেটের কপি ছিঁড়ে ফেলে সংসদের প্রতি চরম অবমাননা করেছেন বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ (বৃহস্পতিবার) নিজ বাসভবনে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। বাজেটের কপি ছিঁড়ে ফেলাকে শপথ ভঙ্গের শামিল বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির বাজেট ছিঁড়ে ফেলাটা সংসদের প্রতি চরম অবমাননা। এটি শপথ ভঙ্গেরও শামিল। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।’

তিনি আরও জানান, ‘জাতির এই ক্রান্তিকালে বিএনপি দায়িত্বশীল আচরণ করেনি। তারা চেয়েছিলেন সংসদে যেনো কোনো বাজেট পাশ না করে। বাজেট ছাড়া একটা রাষ্ট্রই বিএনপি দেখতে চেয়েছিলো।’

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর