কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাগর (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে কালীগঞ্জ উপজেলার ভাতঘরা গ্রামের বিলায়েত হোসেনের ছেলে। বৃহস্পতিবার কালীগঞ্জ উপজেলার বুুজিডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাগর একটি ট্রাক্টরে করে মাটি নিয়ে বাড়ি যাচ্ছিল। এ সময় রাস্তার উপর বিদ্যুতের তার সরাতে গিয়ে বিুদ্যতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রায়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন অপু বিষয়টি নিশ্চত করেছেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর