ঘাটাইলে আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্ট করণ কর্মশালা অনুষ্ঠিত

টাঙ্গাইলে ঘাটাইল উপজেলায় ১৪টি ইউনিয়নের বাছাইকৃত আদর্শ খামারীদের নিয়ে বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্ট করণে ভিটামিন ভ্যাকসিন সরবরাহসহ বিভিন্ন বিষয় নিয়ে কর্মশালা শুরু হয়েছে।

প্রানী সম্পাদ অফিস ঘাটাইল টাঙ্গাইল কতৃক প্রাণী সম্পদ কার্যালয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।

উপজেলা প্রানীসম্পদ অফিসার আব্দুল মান্নান এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা অফিসার ডাঃ আবু সাইদ সরকার, উপজেলা ভেটেরিনারী সার্জন বাহাউদ্দিন রিজভী, উপজেলা কৃত্রিম প্রজনন সহকারী পরিচালক ডাঃ তাপস কান্তি সহ প্রানী সম্পদ অফিসের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর