বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ এবং তার সহধর্মিণীর দ্রুত আরোগ্য কামনায় সাভার, আশুলিয়া এবং ধামরাইয়ে স্বেচ্ছাসেবক লীগের নিজ নিজ ইউনিটের উদ্যোগে দোয়া এবং প্রার্থনা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সারাদিন দুই উপজেলার তিন থানায় ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সার্বিক সহযোগিতায় এই অনুষ্ঠান স্ব স্ব ইউনিটের উদ্যোগে অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দুপুর ১২টায় সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রতন সাহার সভাপতিত্বে পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সাভার নামাবাজারস্থ পঞ্চবটী আশ্রমে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে কেন্দ্রীয় সভাপতি বাবু নির্মল রঞ্জল গুহ ও তাঁর সহধর্মিণীর করোনা থেকে দ্রুত আরোগ্য লাগের জন্য প্রার্থনা সভার আয়োজন করা হয়। এসময় আশ্রমের পুরোহিত চন্ডী পাঠ করেন এবং পরে উপস্থিত সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
পরে দুপুর তিনটায় ধামরাই পৌর এলাকার কায়েতপাড়ায় শ্রী শ্রী লোকনাথ ব্রম্মচারী বাবার আশ্রমে ধামরাই উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এবং ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে প্রার্থনা সভা ও ভোগ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক গ্রন্থনা ও প্রচার সম্পাদক এবং জাবি সিনেট সদস্য আশিষ কুমার মজুমদার, স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় নেতা শাহিনুল ইসলাম শাহীন, দেলোয়ার হোসেন, রাহুল দাস, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা সহ ধামরাই উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের অন্যান্য নেতৃবৃন্দ। পরে নির্মল রঞ্জন গুহ এবং তার সহধর্মিণীর দ্রুত আরোগ্য কামনায় আশ্রমের পুরোহিত সকলকে নিয়ে প্রার্থনা সভা পরিচালনা করেন এবং শেষে উপস্থিত সকলের মাঝে ভোগ হিসেবে খাদ্য বিতরণ করা হয়।

সবশেষে বিকাল পাঁচটায় আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি শহীদুল্লাহ মুন্সীর সভাপতিত্বে আশুলিয়া প্রেসক্লাব মিলনায়তনে বাবু নির্মল রঞ্জন গুহ ও তাঁর সহধর্মিণীর করোনা থেকে দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক গ্রন্থনা ও প্রচার সম্পাদক এবং জাবি সিনেট সদস্য আশিষ কুমার মজুমদার, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা এবং আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহীদুল্লাহ মুন্সী। পরে স্থানীয় মসজিদের ইমাম উপস্থিত সকল নেতাকর্মীদের নিয়ে বাবু নির্মল রঞ্জন গুহ ও তাঁর সহধর্মিণীর সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রণজিৎ সাহা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, দফতর সম্পাদক টিপু সুলতান, হেলাল প্রমুখসহ আশুলিয়া থানাধীন স্বেচ্ছাসেবক লীগের সকল ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল নেতাকর্মীবৃন্দ।
বার্তা বাজার / ডি.এস