করোনায় আক্রান্ত পানিসম্পদ প্রতিমন্ত্রী

বরিশাল-৫ আসনের এ সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সম্প্রতি জাতীয় সংসদে পরীক্ষা করানোর পর তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

বৃহস্পতিবার (০২ জুলাই) পানিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আসিফ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ‘করোনা পজিটিভ রিপোর্ট আসার পর থেকে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বারিধারার নিজ বাসায় আইসোলেশনে আছেন। তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ সেবন করছেন।’

আসিফ আহমেদ আরও বলেন, প্রতিমন্ত্রী বাসা থেকেই মন্ত্রণালয়ের কার্যক্রমের খোঁজখবর রাখছেন। দ্রুত সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর