ইরানের ইসফাহান প্রদেশের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আগের মত পুরোদমে কাজ চলছে বলেও জানা গেছে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, প্রাথমিকভাবে আগুনের তথ্য নিশ্চিত করেছে ইরানের আণবিক শক্তি সংস্থা। সংস্থাটির মুখপাত্র বেহরুজ কামালবন্দি দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সিকে বলেছেন, পারমাণবিক ওই স্থাপনায় কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়নি। স্থাপনাটির কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা ইরানে যে কয়েকটি পারমাণবিক স্থাপনা নজরদারিতে রেখেছে নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা সেগুলোর অন্যতম।
বার্তাবাজার/এসজে