মুন্সীগঞ্জে আজ নতুন করে আরও ৭১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মুন্সীগঞ্জে মোট ২১৭৭ জনের করোনা শনাক্ত হলো।
এছাড়াও, বৃহস্পতিবার সুস্থ হয়েছে ৪০ জন, এ নিয়ে মোট সুস্থ হয়ে জেলায় করোনা জয়ীর সংখ্যা দাড়িয়েছে ৭৮৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়নি, এখন পর্যন্ত জেলায় মোট মারা গেছেন ৫১ জন।
সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানিয়েছেন বৃহস্পতিবার নতুন শনাক্ত ৭১ জনের মধ্যে সদর উপজেলায় ৩৮ জন, সিরাজদিখান উপজেলায় ১৫ জন, টঙ্গীবাড়ি উপজেলায় ২ জন, লৌহজং উপজেলায় ৫ জন, শ্রীনগর উপজেলায় ৬ জন, গজারিয়া উপজেলায় ৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
বার্তা বাজার / ডি.এস