পঞ্চগড়ে বাঁশের সাকো মেরামত করতে গিয়ে যুবকের মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জে বাঁশের সাঁকো মেরামত করতে গিয়ে নদীতে পড়ে আব্দুর রাজ্জাক রিপন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে জেলার দেবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নরে উপেন চৌকি ভাজনী এলাকায় এ দূর্ঘটনা ঘটে ।

নিহত যুবক রিপন হোসেন ওই এলাকার সানোয়ার হোসেনের ছেলে ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ দুপুরে রিপন তার বাড়ির পাশের নদীতে বাঁশের সাঁকো মেরামত করতে যায়। এ সময় সে রশি দিয়ে সাঁকোর এক প্রান্ত খুঁটিতে বেঁধে অন্য প্রান্তের রশি তার কোমরে বেঁধে পাড় হওয়ার সময় নদীর পানির প্রবল স্রোতে সাঁকোসহ সে নদীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে মৃত উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার নদীতে পড়ে ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর