ময়মনসিংহ মেডিকেলের অধ্যক্ষ সপরিবারে করোনায় আক্রান্ত

এবার প্রাণঘাতী করোনায় সপরিবারে আক্রান্ত হয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. চিত্তরঞ্জন দেবনাথ। মঙ্গলবার (৩০ জুন) পাওয়া রিপোর্টে জানা যায় তিনি করোনায় আক্রান্ত।

এরপরদিন (বুধবার) পাওয়া রিপোর্টে জানা যায় তার স্ত্রী, ছেলে ও মেয়েও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।

ডা. চিত্তরঞ্জন দেবনাথের পরিবার সূত্রে জানা যায়, বর্তমানে তারা বাড়িতেই আইসোলেশনে আছেন। এদের মাঝে ডা. চিত্তরঞ্জনের নিউমোনিয়া দেখা দিয়েছে। আগামীকাল জরুরী কিছু মেডিকেল টেস্ট করে পরে সিদ্ধান্ত নেয়া হবে।

উল্লেখ্য, ডা. চিত্তরঞ্জন দেবনাথের অবদানেই ময়মনসিংহ মেডিকেল কলেজে করোনা ভাইরাস টেস্ট করা শুরু হয়েছিল। চলমান করোনা সংকটে নিবেদিত প্রাণ ডা. চিত্তরঞ্জনের সুস্থতা কামনা করেছেন অনেক ব্যক্তি।


বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর