বাংলাদেশে এসে আটকে পড়া আরও ২৭৬ প্রবাসী বাংলাদেশি ফিরে গেলেন ইতালিতে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি চার্টার্ড ফ্লাইট তাদের নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার।
বাংলাদেশ বিমানের তথ্য মতে, জুন মাসে বিমানের তিনটি চার্টার্ড ফ্লাইট ইতালির রোমপ্রবাসী বাংলাদেশি যাত্রীদের নিয়ে গেছে। এর মধ্যে ২৩ জুন ২৬৯ জন, ১৭ জুন ২৫৯ জন ও ২৭ জুন ২৮১ ইতালি প্রবাসী বিমানের ফ্লাইটে রোমে ফিরে গেছেন।
এ নিয়ে এ পর্যন্ত বিমানের চার্টার্ড ফ্লাইটে মোট ১ হাজার ৮৫ বাংলাদেশি ইতালি ফিরে গেছেন।
বার্তাবাজার/এমকে