ভারতে করোনায় মৃতের লাশ টেনে হিঁচড়ে কবর দিতে নেয়া হচ্ছে (ভিডিওসহ)

করোনাকালে ভারতে একের পর এক বিতর্কের জন্ম হচ্ছে। করোনায় মৃতের মরদেহ টেনে হিঁচড়ে নিয়ে কবর দেয়ার মতন অমানবিক ঘটনার জন্ম হয়েছে দেশটির কর্ণাটক রাজ্যে। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় পিপিই পড়া দুই ব্যক্তি একটা মরদেহ টেনে নিয়ে যাচ্ছে। প্রায় ২০০ মিটার পর্যন্ত তাদের এই লাশ টেনে নেয়ার ভিডিও ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

ভিডিওতে দেখা যায়, করোনায় মারা যাওয়ার পর স্পেশাল প্রটেকশান ব্যাগে লাশ মুড়িয়ে মাটিতে এক অংশ আরেক অংশ শুন্যে ঝুলিয়ে টেনে নিয়ে যাচ্ছে দুই ব্যাক্তি। তাদের গন্তব্য কবরস্থান পর্যন্ত। করোনায় মৃতকে স্বাস্থ্যকর্মী ছাড়া কেউ স্পর্শ করতে পারেনা বলে নিশ্চিত হওয়া গেছে তারাও স্বাস্থ্যকর্মী।

এই ভিডিও ভাইরাল হওয়ার পর ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় মানুষ। দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির আবেদন জানিয়েছেন তারা। এর আগেও কর্ণাটকের বল্লারিতে একই গর্তে একের পর এক করোনায় মৃতদের দেহ ছুড়ে ফেলে কবর দেওয়ার ছবি সামনে এসেছিল।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, করোনায় মৃতদের কবরের জন্য নির্দিষ্ট করা জায়গার পাশে যে গ্রাম রয়েছে সেখানকার বাসিন্দারা মৃতদেহ কবরের কাজে আপত্তি জানায়। তখন স্বাস্থ্যকর্মীরা মৃতদেহগুলো টেনে হিঁচড়ে গ্রামের বাইরে নিয়ে যান। কিন্তু এই প্রক্রিয়ায় মৃতদের প্রতি যে অসম্মানজনক ব্যবহার করা হয়েছে তা নিন্দনীয়।

কর্ণাটকের ডিএম এম কুলরমা রাও এরই মধ্যে এই ঘটনায় দায়িত্বে থাকা কর্মীদের শোকজ নোটিস পাঠিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হতেই রাজ্যজুড়ে নিন্দের ঝড় ওঠেছে এবং ঘটনায় তদন্তের দাবি জানানো হয়েছে।

ভিডিও-

করোনায় মৃত্যু: ভারতে কবর দিতে লাশ নেওয়া হলো টেনে হিঁচড়ে

করোনায় মৃত্যু: ভারতে কবর দিতে লাশ নেওয়া হলো টেনে হিঁচড়েবিস্তারিত – http://bartabazar.com/archives/189118

Gepostet von Barta Bazar am Donnerstag, 2. Juli 2020

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর