ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কে ধান, গম ও ভুট্টাসহ নানা ধরনের ফসল শুকানো ও মাড়াইয়ের কাজে ব্যবহার করে এ সড়কটিতে চলাচলে প্রতিবন্ধকতা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
স্বাধীন সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে ও বালিয়াডাঙ্গী ব্লাড ডোনার অর্গানাইজেশনের সহযোগীতায় বৃহস্পতিবার দুপুরে বালিয়াডাঙ্গী চৌরাস্তা মোড়ে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
বালিয়াডাঙ্গী স্বাধীন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ উল্লাহ রায়হান দুলুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাধার্ণ সম্পাদক ড. টি এম মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, জাসাসের সাধারন সম্পাদক সাংবাদিক হুরুন অর রশিদ, শ্রমিক দলের সভাপতি ও বালিয়াডাঙ্গী ট্রাক ট্যাংক লড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দবিরুল ইসলাম, বালিয়াডাঙ্গী ব্লাড ডোনার অর্গানাইজেশনের নির্বাহী সদস্য সুমন আলী, বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী মিঞা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কে ধান, গম, ভুট্টা মাড়াই ও শুকানোর ফলে সড়কটিতে যে জনদূর্ভোগ ও দূর্ঘটনা ঘটছে সেসব দিক নিয়ে আলোচনা করেন এবং এসব বন্ধ করার ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
কে.এ.স/বার্তাবাজার