সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুত্ব গড়ে বিভিন্ন উপহার সামগ্রী দেয়ার নাম করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ৩ বিদেশি নাগরিককে গ্রেফতার করেছে সিআইডি।
গতকাল বুধবার(১ জুলাই) রাতে রাজধানীর এয়ারপোর্ট ও বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে ২ জন হলেন, ক্যামরেুন এবং একজন কেনিয়ার নাগরিক।
সিআইডি জানায়, আসামিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পর্ক গড়ে তুলে বিভিন্ন গিফট পাঠানোর প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিতো। এভাবে একজন ভুক্তভোগীর কাছ থেকেই ২২ লাখ ৬৮ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রটি।
জড়িত বাংলাদেশিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। এ ঘটনায় রাজধানীর বিমানবন্দর থানায় একটি মামলা হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি