৫’শত পরিবারের মাঝে রেডক্রিসেন্ট সোসাইটি সুইডের নগদ অর্থ বিতরণ

গাইবান্ধায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে আগাম নগদ অর্থ বিতরণ করে জার্মান ও সুইড রেডক্রিসেন্ট সোসাইটি। আজ(বৃহস্পতিবার) দুপুরে গাইবান্ধার সদরের কামারজানী বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রাঙ্গণে জার্মান ও সুইড রেডক্রিসেন্ট সোসাইটি উদ্যোগে ৫’শত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করে।

তারা প্রত্যেকটি পরবারকে সাড়ে চার হাজার টাকা প্রদান করে। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রসাসক আব্দুল মতিন, রেডক্রিসেন্ট সোসাইটি সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, রেডক্রিসেন্ট সোসাইটি এর সাধারণ সম্পাদক জোউল করিম রেজা এবং রেজাউল নবি রাজুসহ সদস্যমন্ডলীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আগাম বন্যার ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য এ নগদ অর্থ বিতরণ করা হয় তাদের মাঝে এবং দুর্ভাগ্য বসত হঠাৎ বন্যা চলে এসেছে। তারা এই টাকা বন্যার আগাম ক্ষতি সাধনের জন্য দিয়েছে। তারা সদর ও সুন্দরগঞ্জ উপজেলার দুটি ইউনিয়নে ৫০০ পরিবারের মাঝে দিয়েছে ও আগামীকাল সাঘাটা উপজেলার দুটি ইউনিয়নে ৫০০ পরিবারের মাঝেও প্রদান করা হবে।

ধারাবাহিক ভাবে তারা দুদিন ধরে এক হাজার পরিবারে মাঝে নগদ অর্থ বিতরণ করবে গাইবান্ধার মোট চারটি ইউনিয়নে ।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর