দেশে করোনা আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪ হাজার ১৯ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এদিনে ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ২৭৭ জন। দেশে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৯২৬ জন।

বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৪৪৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আর পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৩৬২টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে আট লাখ দুই হাজার ৬৯৭টি।

তিনি বলেন, আজ ৭০টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করা হয়েছে। আরেকটি বেসরকারি মেডিকেল কলেজ পরীক্ষাগারের সঙ্গে সংযুক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ৪ হাজার ৩৩৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৬৬ হাজার ৪৪২ জন। শনাক্তের বিবেচনায় সুস্থতার হার ৪৩.৩৫ শতাংশ।’

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর