ঈশ্বরগঞ্জে অনুদানের চেক বিতরণ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিভিন্ন মসজিদ-মন্দিরে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হতে মসজিদ ও মন্দিরের উন্নয়নের জন্য ১৩ টি প্রতিষ্ঠানের মাঝে ওই অনুদান বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুদান বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন। এতে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম খান সুরুজ, সাধারণ সম্পাদক আব্দুল হাদী, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আব্দুল মতিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, তারুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অবদুল হালিম, উচাখিলা ইউপির চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, সরিষা ইউপির চেয়ারম্যান মো. শাহজাহান ভুঁইয়া, রাজিবপুর ইউপির চেয়ারম্যান একেএম মোদাব্বিরুল ইসলাম প্রমুখ।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর