পবনায় করোনা ভাইরাসের দুর্যোগপূর্ণ সময়ে স্কয়ার গ্রুপের সহযোগিতায় পাবনা জেলা যুবলীগ ধারাবাহিক ভাবে কর্মহীন অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয় একটি করে গাছ ও ৫দিনের সমপরিমান খাদ্য সামগ্রী।
আজ সকালে পাবনা সদর উপজেলা হেমায়েতপুর ইউনিয়নের চর-ঘোষপুর সরকারি স্কুল মাঠে অত্র এলাকার ক্ষতিগ্রস্থ শ্রমজীবি দরিদ্র অসহায় ৬শ” পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী ও বিভিন্ন প্রজাতির গাছ বিতরণ করা হয়।
পাবনা জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বি সনি ও যুগ্ম আহবায়ক শিবলী সাদিকের তত্বাবধায়নে জেলা ও ইউনিয়ন যুবলীগের কর্মীরা এই ত্রাণ কার্যক্রমে সহযোগিতা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় আওয়ামীলীগ ও যুবলীগের নেতৃবৃন্ধ।
স্কয়ার গ্রুপের সহযোগিতায় পাবনা জেলা যুবলীগ করোনা কালীন সময়ে পাবনা পৌর এলাকাসহ সদর উপজেলার ৯টি ইউনিয়নে এ পর্যন্ত প্রায় ১৬ হাজার কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন। প্রধানমন্ত্রীর বৃক্ষরোপন কর্মসূচির ঘোষনার আলোকে প্রতিটি পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়া হয় একটি করে গাছের চারা। খাদ্য কর্মসূচি বিতরণের পরে স্কুল মাঠ প্রাঙ্গণে রোপণ করা হয় গাছ।
আগামী দিনেও সকল খাদ্য সহায়তার সাথে উপহার হিসাবে থাকবে একটি গাছ। যে গাছগুলো প্রতিটি পরিবার নিজ তদায়িত্বে বাড়ির আঙ্গিনায় লাগাবেন বলে জানালেন আয়োজকরা।
কে.এ.স/বার্তাবাজার