চুয়াডাঙ্গায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে বিশ্বব্যপী ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাস কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা। জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাড়ালো ২২৯ জনে। এছাড়াও গত ২৪ ঘন্টায় সীমান্তবতী এ জেলায় নতুন করে কলেজের এক প্রভাষকসহ ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৩৬ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে।
এরমধ্যে ৭ জন করোনা শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশানপাড়ার দুইজন, সদর উপজেলার আলুকদিয়ার একজন,সদর উপজেলার আরও এক নারী,আলমডাঙ্গা উপজেলার হারদি কলেজের একজন প্রভাষক,গোবিন্দপুরের একজন ও দামুড়হুদার জয়রামপুরের একজন।
কে.এ.স/বার্তাবাজার