মিয়ানমারে খনি ধসে নিহত ১১৩

মিয়ানমারের জেড পাথরের খনিতে ভূমিধ্বস হয়েছে। ভয়াবহ এ ভূমিধ্বসে অন্তত ১১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া খনির ভেতরে আটকা পড়েছেন ২০০ জনেরও বেশি শ্রমিক। বৃহস্পতিবার (২ জুলাই) মিয়ানমারের ফায়ার সার্ভিস ও তথ্য মন্ত্রণালয় সংবাদমধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

মিয়ানমারের উত্তরাঞ্চলে কাচিন প্রদেশের হাপাকান্ত এলাকায় জেড পাথরের খনিতে এই দুর্ঘটনা ঘটে। নিহত ও আটকেপড়াদের সবাই খনি শ্রমিক। তারা সেখানে পাথর সংগ্রহ করছিলেন।

মিয়ানমার ফায়ার সার্ভিস তাদের ফেসবুক পেজে পোস্ট করে জানিয়েছে, টানা বর্ষণের ফলে খনির ভেতরে কাদাপানি ঢুকে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। আমরা এখনও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছি।

সম্প্রতি দেশটিতে বেশ কয়েকবার খনি-ধসের ঘটনা ঘটেছে। ফলে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। এর আগে গত বছর একটি খনিতে দুর্ঘটনায় শতাধিক মানুষ প্রাণ হারান।

মূলত অলঙ্কার তৈরিতে ব্যবহৃত হয় মূল্যবান জেড পাথর। সবুজ রঙের প্রায় স্বচ্ছ একটি পাথর। মিয়ানমারেই বিশ্বের সবচেয়ে ভালো জেড পাথর পাওয়া যায়। এ খনিতে জেড পাথর সংগ্রহ করছিলেন শ্রমিকরা।

সূত্র: ব্যাংকক পোস্ট ও আল-জাজিরা।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর