লালমনিরহাটে বজ্রপাতে ৪ জনের প্রাণহানি, আহত ৮

লালমনিরহাট জেলার হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছে অন্তত ৮ জন। বৃহস্পতিবার(২ জুলাই) সকালে হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নে ২ জন ও পাটগ্রাম উপজেলার ইসলামপুর এলাকায় ২ জনের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের কালিবাড়ী পুর্ব বেজগ্রাম এলাকার রমজান আলীর পুত্র মন্টু মিয়া (৪০) ও আব্দুল হামিদের পুত্র আতি (৩৮) এবং পাটগ্রাম উপজেলার ইসলামপুর এলাকার খন্দকার আলীর পুত্র জাহেদুল ইসলাম (২৬) ও একই এলাকার জহির উদ্দিনের পুত্র রাকিব হোসেন (২৪)।

জানা গেছে,বৃষ্টির মধ্যে মাছ ধরতে গেলে বজ্রপাতে তাদের মৃত্যু ঘটে। “বার্তা বাজার” কে এ তথ্য নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুমন কুমার মোহন্ত এবং হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর