জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পাবনায় গর্ভবতী নারীদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন পরিচালনা করেছে সেনাবাহিনী। সকালে ১১ পদাতিক ডিভিশনের ১০ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারি ও ১১ এসপি রেজিমেন্ট আর্টিলারির উদ্যোগে জেলার সরকারি টিচার্স ট্রেনিং কলেজে এ স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
কাদিরাবাদ সিএমএইচ এর সহযোগীতায় ২৫ ফিল্ড এম্বুলেন্সের চিকিৎসকগণ এ সময় প্রায় তিনশ গর্ভবতী নারীর স্বাস্থ্য পরীক্ষা শেষে বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।
কে.এ.স/বার্তাবাজার