ময়মনসিংহে রোটারি নতুন বছরে অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ

রোটারি নতুন বছর ২০২০-২০২১ উদযাপন উপলক্ষে করোনা দুর্যোগে অসহায় ৫ শত মানুষের মাঝে খাবার বিতরণ করেছে ময়মনসিংহ রোটারি ক্লাব আর আই। বৃহস্পতিবার সকালে (২ জুলাই) ময়মনসিংহ ক্লাব চত্বরে খাবার বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।

ময়মনসিংহ রোটারি ক্লাবের সভাপতি মো: ইমরান ওমরের পিএইএফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় নতুন ডিসট্রিক্ট গভর্ণর (ডিজি) এবং ক্লাব প্রেসিডন্ট নতুন দায়িত্ব গ্রহণ করেন এবং অসহায় মানুষের জন্য কিছু করার মাধ্যমে নতুন বর্ষের সূচনা করেন।

জেলা ৩২৮১ এর ডিজি ২৪০ টি ক্লাবকে অসহায় মানুষকে রান্না করা খাবার বিতরণের মাধ্যমে নতুন বর্ষ উদযাপনের নির্দেশনা প্রদান করেন। রোটারি ক্লাব ময়মনসিংহ ৫ শত অসহায়ের মধ্যে খাবার বিতরণের মাধ্যমে নতুন বর্ষ উদযাপন করে।

ময়মনসিংহ জেলা প্রশাসক মিজানুর রহমান ময়মনসিংহ ক্লাব চত্বরে ব্রম্মপুত্র নদের নৌকাজীবি ৬৫টি পরিবারের সদস্যদের মধ্যে খাবার বিতরণের মাধ্যমে বর্ষবরণ অনুষ্ঠানের সূচনা করেন। পরে নগরীর জিরো পয়েন্ট, নতুনবাজার, সাহেব কোয়ার্টার পার্ক ও বাতিরকল এলাকায় অসহায় মানুষদের হাতে খাবারের প্যাকেট তুলে দেন ময়মনসিংহ রোটারি ক্লাবের সভাপতি ইমরান ওমর, রোটারি ক্লাবের ময়মনসিংহ জোনের কোঅর্ডিনেটক ফারুক খান পাঠান, সহকারী গভর্ণর এস কে এম জহিরুল হক, সম্পাদক আতিকুর রহমান এজাজ, কোষাধক্ষ্য নকিবুল হাসান খান, পাস্ট প্রেসিডেন্ট শওকত হোসেন, সাবেক সভাপতি আনিসুর রহমান, সভাপতি ইলেক্ট সজল চন্দ্র চন্দ, সহ-সভাপতি মুখলেছুর রহমান, রোটারিয়ান ফরহাদ হাসান খান, সিব্বির আহমেদ লিটন, আরিফ রায়হান খান বাবু, মনজুরুল হক কাজল, আনোয়ার ইসলাম ফকির,মনসুর আলম চন্দন, তাইজুল ইসলাম আলী ও মাসুম উল আলম।

রোটারেক্ট ক্লাব ময়মনসিংহের নতুন সভাপতি দীপু প্রসাধের নেতৃত্বে রোটারেক্টর সাবেক প্রেসিডেন্ট জয়, অমর দাস,ফয়সাল, মিথুন ও কাজী মারুফ অনষ্ঠানে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর