ঝিনাইদহে উপসর্গ নিয়ে মৃত আরও ২ জনের করোনা পজেটিভ

ঝিনাইদহে করোনার উপসর্গ নিয়ে মৃত আরও ২ জনের করোনা পজেটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ৬ জনে। সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, ২৮ জুন করোনার উপসর্গে মারা যান কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের মোস্তাক হোসেন ও ৩০ জুন মারা যান আব্দুর রশিদ।

বৃহষ্পতিবার তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হলো। আর জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালে ২৩৬ জন।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর