প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া, ইউপি সদস্য আটক

ঝিনাইদহে প্রবাসীর স্ত্রীর সাথে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে এক ইউপি সদস্যকে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করেছে এলাকাবাসী।

বুধবার রাতে সদর উপজেলার শালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সদর উপজেলার হলিধানী ইউনিয়নের শালিয়া গ্রামের ইউপি সদস্য কবির হোসেন দীর্ঘদিন ধরে একই গ্রামের এক প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া প্রেম চালিয়ে আসছিল।

এর আগে বেশ কয়েকবার রাতে ওই নারী ঘরে গেলেও সে দফা রক্ষা পায়। বুধবার রাত ১২ টার দিকে আবারো ওই প্রবাসীর স্ত্রীর ঘরে গেলে স্থানীয় লোকজন তাকে হাতে নাতে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করে। ইউপি সদস্য কবির হোসেনের ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে। একজন জনপ্রতিনিধি এ ধরনের কর্মকান্ডের শাস্তি দাবী করেছেন এলাকাবাসী।

কাতলামীর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই আনিছুজ্জামান বলেন, গ্রামবাসী কবির মেম্বরকে আটক করে আমাদের কাছে দিয়েছে। তাকে নিয়ে থানায় যাচ্ছি।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর