প্রিয়াঙ্কা গান্ধীকে সরকারি বাংলো ছাড়ার নোটিশ

দিল্লির সরকারি বাংলো ছাড়ার নোটিশ দেয়া হয়েছে কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে। আগামী ১ আগস্টের মধ্যে তাকে বাংলো ছেড়ে দিতে বলা হয়েছে।

এ ছাড়া বাড়ি বাবদ তার কাছ থেকে তিন লাখ ৪৬ হাজার রুপি পাওনা রয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

গৃহায়ণ ও নগর বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো নোটিশে বলা হয়, এসপিজি নিরাপত্তা থাকায় ১৯৯৭ সালে লোদি রোডে সরকারি বাংলোটি পান প্রিয়ঙ্কা গান্ধী। এখন স্পেশাল প্রটেকশন গ্রুপ সিকিউরিটি না থাকায় বাংলোটিতে থাকার অধিকার তার নেই।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর