পঙ্গপালের আক্রমণ ঠেকাতে ড্রোন নামাল ভারত

ভারতের রাজধানী দিল্লির মানুষের ঘুম কেড়ে নিয়েছে পঙ্গপাল। দিল্লিবাসী গত কয়েক দশকেও পঙ্গপালের এমন হানা দেখেনি। ঝাঁকে ঝাঁকে পতঙ্গে ছেয়ে গেছে দিল্লির আকাশ। আর এই পঙ্গপাল রুখতে ড্রোন ব্যবহার করা হচ্ছে।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, সরকার পঙ্গপাল নিয়ন্ত্রণ করতে না পারলে ফসলের ব্যাপক ক্ষতি হবে। দেখা দেবে খাদ্য সংকট। আর এ কারণেই ড্রোনের মাধ্যমে কীটনাশক ছিটানো হচ্ছে।

আর তাই দিল্লিতে পঙ্গপালের হানা মোকাবিলায় নেয়া হয়েছে ভিন্নধর্মী উদ্যোগ। ড্রোনের সাহায্যে ছিটানো হচ্ছে কীটনাশক। পঙ্গপাল যেন গ্রীষ্মকালীন ফসল গ্রাস করতে না পারে সেজন্য আগামী কয়েক সপ্তাহ ধরে এভাবে কীটনাশক ছিটানো হবে বলে জানিয়েছে ভারতের পঙ্গপাল নিয়ন্ত্রণকারী দল।

একজন বলেন, ‘আমরা ৬০ ভাগ পতঙ্গ মারতে পেরেছি। সরকার ৪টি ড্রোন দিয়েছে কীটনাশক ছিটানোর জন্য। এ পদ্ধতিতে আমরা যথেষ্ট সফল হচ্ছি।’

দিল্লি ছাড়াও গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র, মধ্য প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা এবং উত্তর প্রদেশেও পঙ্গপালের উপদ্রব রয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর