আমাদের সময় পত্রিকার বরগুনা প্রতিনিধির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা প্রত্যাহারসহ সাংবাদিক হয়রানি বন্ধের দাবীতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সংবাদকর্মীরা।
বুধবার (১ জুলাই) বেলা ১১ টায় বরগুনা সাংবাদিক ইউনিয়ন কার্যলয়ে প্রথমে সংবাদ সম্মেলন করেন তারা।
এ সময় আমাদের সময় পত্রিকার বরগুনা প্রতিনিধি মাহবুবুল আলম মাননুর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন আজকাল পত্রিকার বরগুনা প্রতিনিধি সাইফুল ইসলাম রাফিন।
এ সময় লিখিত বক্তব্যে তারা দাবী করেন, করোনা ভাইরাস প্রতিরোধে কার্যকর ঔষধ আবিষ্কার ও এর প্রচার চালাই একটি মহল, মাহবুবুল আলম মান্নু জনস্বার্থে এর প্রতিবাদ করেন এবং মামলা দায়েরের জন্য পুলিশের কাছে জান।
অথচ পুলিশ মামলা না নিয়ে উল্টো ঔষধ আবিষ্কার ও প্রচার চক্রের করা মামলা গ্রহন করেছে। এতে মাহবুবুল আলম মান্নু সঠিক বিচার থেকে বঞ্চিত ও হয়রানি হচ্ছেন।
পরে সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ের সামনে মানববন্ধন করেন রিপোর্টাস ইউনিটি ও বিভিন্ন মহলের সাংবাদিকরা। এ সময় তারা শুধু মান্নু নয় দেশব্যাপি সাংবাদিক হয়রানি বন্ধের দাবী জানান।
বার্তাবাজার/এমকে