পাকুন্দিয়ায় আরও ৩ জনের দেহে করোনা শনাক্ত, মোট-৭১

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নতুন করে আরও ৩ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার রাত ১১ টা ৫০ মিনিটে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডাঃ মুজিবুর রহমান পাকুন্দিয়ার ৩ জনসহ এ জেলায় মোট ৩২ জনের করোনা শনাক্ত হওয়ার তথ্য নিশ্চিত করে।

তালিকায় দেখা যায়, পাকুন্দিয়ায় এখন পর্যন্ত ৬১৮ টি নমুনায় মোট ৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৪৪ জন।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর