ফাটল ধরা বুড়িগঙ্গা সেতু মেরামত করতে লাগবে ১৫ দিন

বুড়িগঙ্গায় ডুবে যাওয়া লঞ্চকে উদ্ধার করতে আসা জাহাজ ‘প্রত্যয়’র ধাক্কায় ফাটল ধরা বুড়িগঙ্গা সেতু মেরামত করতে আরও ১৫ দিন লাগবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। সেতুটিতে ‘ভারী মেরামত’ করা হলে স্বাভাবিক অবস্তঘায় ফিরে আসবে।

বুধবার (১ জুলাই) সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ঢাকা অঞ্চল) সবুজ উদ্দিন খান বলেন, আপাতত সেতুর ক্ষতিগ্রস্থ অংশে স্টিলের জাল দিয়ে ঘিরে সীমিত যান চলাচল করা হচ্ছে। তবে পণ্যবাহী ভারী যান চলাচল করতে হলে আরও অপেক্ষা করতে হবে।

তিনি আরও জানান, বিশেষজ্ঞ দল খতিয়ে দেখার পরে সিদ্ধান্ত নিবে সেতুটি মেরামতের উপায় সম্পর্কে। পরে সেই অনুযায়ী কাজ শুরু হবে।

উল্লেখ্য, গত সোমবার সকালে বড় একটি লঞ্চের ধাক্কায় সদরঘাটের কাছে বুড়িগঙ্গায় মর্নিং বার্ড নামের একটি ছোট লঞ্চ ডুবে গেলে ৩৪ জন মারা যান। ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধারের জন্য নারায়ণগঞ্জ থেকে রওনা হওয়া উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ এর ক্রেনের ধাক্কায় সেতুর গার্ডারের ওই অংশে ফাটল দেখা দেয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর