দশমিনায় আলোচিত সেই চেয়ারম্যানের বিরুদ্ধে এলজিএসপির টাকা লোপাটের অভিযোগ

একের পর এক অভিযোগ উঠছে পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বাদশা ফয়সালের বিরুদ্ধে। এবার তার বিরুদ্ধে এলজিএসপির টাকা লোপাটের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বুধবার (১ জুলাই) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোসা. শিরিনা বেগম।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার আলীপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বাদশা ফয়সাল এলজিএসপির ১৫-১৬ অর্থ বছরের ১৬ লাখ ৭৫ হাজার,১৬-১৭ অর্থ বছরের ১০ লাখ ৫০ হাজার,১৭-১৮ অর্থ বছরের ২৯ লাখ ৭৫ হাজার ও ১৮-১৯ অর্থ বছরের ২১ লাখ ২৪ হাজার ৫২১ টাকাসহ মোট ৭৮ লাখ ২৪ হাজার ৫৪১ টাকা কাজ না করে ক্ষতার প্রভাব খাটিয়ে আত্মসাত করেছেন।

ইউপি চেয়ারম্যান এলজিএসপির বিভিন্ন প্রকল্পের কাজ না করে ভুয়া ভাউচার তৈরি করে টাকা আত্মসাত করেন। আর আত্মসাকৃত টাকা দিয়ে চেয়ারম্যান বাদশা ফয়সাল বাড়ি-ঘর ও জায়গা-জমিসহ গরু মহিষের মালিক হয়েছেন।

এরআগে, ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিডির চাল আত্মসাতের অভিযোগ ওঠে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সম্প্রতি তাকে চেয়ারম্যানের পদ থেকে সাময়িক বহিস্কার করা হয়।

ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোসা. শিরিনা বেগম জানান, আলীপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বাদশা ফয়সাল যে একজন দূর্নীতি পড়ায়ন মানুষ সেটা প্রমানিত। আমার দেয়া লিখত অভিযোগ সত্য জেলা প্রশাসন থেকে সুষ্ঠ তদন্তের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বাদশা ফয়সাল জানান, তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

পটুয়াখালী জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর