আজ-কালের মধ্যেই থাইল্যান্ড নেওয়া হতে পারে সাহারা খাতুনকে

আজ (বৃহস্পতিবার) অথবা আগামীকালের মধ্যেই উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড নেওয়া হতে পারে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনকে।

বুধবার (১ জুলাই) সাহারা খাতুনের ব্যক্তিগত সহকারী মজিবুর রহমান গণমাধ্যমকে এই তথ্য জানান।

তিনি বলেন, সাহারা খাতুনের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নেয়ার প্রক্রিয়া চলছে। প্রধানমন্ত্রীর অনুমতির বিষয়ে আলোচনা চলছে। অনুমতি পাওয়া গেলে আমরা নিয়ে যাব।’

উল্লেখ্য, গত বেশ কয়েকদিন ধরে জ্বর, অ্যালার্জিসহ নানান বার্ধক্যজনিত সমস্যায় ভোগছেন দেশের সাবেক এই স্বরাষ্ট্র ও ডাক টেলিযোগাযোগ মন্ত্রী ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর