লোহাগাড়ায় করোনায় মৃত ব্যক্তির লাশ দাফনে তিন সংগঠন
করোনায় আক্রান্তের সংখ্যার সাথে বেড়ে চলছে মৃত্যুর সংখ্যা। পত্র-পত্রিকা নিয়মিত শিরোনাম দাপনে এগিয়ে আসছে না পরিবারের আপনজন কেউ।
তবে, চট্টগ্রামের লোহাগাড়ায় “সেবাই ধর্ম ফাউন্ডেশন, মানবতার দল, প্রজন্ম লোহাগাড়া” নামে তিনটি সংগঠন করোনায় মৃত ব্যক্তির লাশ দাফনের দায়িত্ব নিয়েছেন। তাদের হটলাইনে যোগাযোগ করলে লাশ দাপনে এগিয়ে আসছেন তারা। তাদের এমন উদ্যোগ এলাকায় বেশ প্রশংসিত হয়েছে।
লোহাগাড়ায় প্রথমদিকে এগিয়ে আসা “সেবাই ধর্ম ফাউন্ডেশন’র টিম প্রধান এম এস মিজানুর রহমান বার্তা বাজার পত্রিকাকে জানান, তাঁরা এই পর্যন্ত ৯ টি লাশ দাপন করেছেন। যার মধ্যে ৩ জন করোনা আক্রান্ত এবং বাকি ৬ জন করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে এমন লাশ।
লাশ দাফন করতে গিয়ে কেমন অভিজ্ঞতা হল এমন প্রশ্নের জবাবে তিনি জানান, পদুয়া ফরিদারকূল এলাকায় মোহাম্মদ আলী (৪০) করোনা আক্রান্তের লাশ দাফন-কাফন পরিবারের আপনজন কেউ এগিয়ে আসেনি।
এমনকি, লাশ দাফন-কাফনের কাজে ব্যবহারের জন্য একটি বেডশীট চাওয়া হলেও সেটি পর্যন্ত দেয়নি পরিবার। হাতেগোনা কয়েকজন নিয়ে জানাজা অনুষ্ঠিত হলেও আসেনি পরিবারের আপন কেউ। এছাড়া সাবেক এক সেনা সদস্যের লাশ দাফন করতে গিয়ে এলাকার মাতব্বরের বাধার সম্মুখীন হয়েছিল তাঁরা।
তিনি আরও জানান, ভবিষ্যতে ফাউন্ডেশনের পক্ষ থেকে বৃক্ষরোপণ, অসহায় মেয়েদের বিবাহে আর্থিক সহযোগিতা, মাদক এবং সন্ত্রাস নির্মূলে কাজ করে যাবে।
মানবতার দলের উপদেষ্টা ফজলে এলাহী আরজু বার্তা বাজার পত্রিকাকে জানান, সরকারের স্বাস্থ্যবিধি মেনে তারা এ পর্যন্ত ৫ জন করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যাক্তির লাশ দাপন করেছে। আমাদের টিম মানবতার যে কোন কাজে এগিয়ে আসবে।
করোনার এই সময়ে সম্পূর্ণ ইসলামী শরীয়ত সম্মত ভাবে লাশ দাপন- কাফনের অঙ্গীকার নিয়ে গড়া “প্রজন্ম লোহাগাড়া” সংগঠনের প্রধান এডভোকেট ফয়সাল জানান, তাঁরা এই পর্যন্ত ৩ জন ব্যাক্তির লাশ দাপন করেছে। যার মধ্যে ১ জন করোনা পজিটিভ এবং বাকি ২ জন করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেছে এমন।
তিনি আরও বলেন, উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করা ব্যাক্তির পরিবার গুলো শেষ বিদায়ে লাশের সাথে মানবিক আচরণ মানবিক আচরণটুকু করে নাই।
লাশ দাফন-কাফনে এগিয়ে আসা এই সংগঠনগুলোকে প্রয়োজনীয় স্বাস্থ্যসুরক্ষা সামগ্রিক দিয়ে সহযোগিতা করেছেন লোহাগাড়ার বেশ কয়েকজন মানবতাবাদী লোক।
বার্তাবাজার/এমকে