ফরিদপুরে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালকের অফিসে মাতল হয়ে প্রবেশ করে কর্মীদের গালিগালাজসহ শারীরিক লাঞ্ছিত করার দায়ে সাময়িক বহিস্কার হয়েছেন নৌ পুলিশ ফরিদপুর কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী। বুধবার (১ জুলাই) অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক ড. মো. লুৎফর রহমান বলন, মঙ্গলবার (৩০ জুন) বিকালে কিছু লোক অফিসে এসে আমাদের স্টাফদের লাঞ্চিত করে। আমি ভাবলাম হয়তো ডাকাত কিংবা সন্ত্রাসী হবে। তাই সাথে সাথে জানালাম জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে। পরে জানলাম তিনি নৌ পুলিশ ফরিদপুর কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী ।
সিসি টিভি ফুটেজে দেখা যায়, অতিরিক্ত পুলিশ সুপার যখন অফিসের ভিতর অস্বাভাবিক ভাবে হাটাহাটি করছিলেন, তিনি দুইজন কর্মচারীকে চর-থাপ্পর মারেন, একজনের মুখের মাস্ক টেনে খুলে নেন। কর্মকর্তাদের রুমে সিসি ক্যামেরা না থাকায় রুমের ভিতরের মারপিটের দৃশ্য দেখা যায়নি। তবে এক পর্যায়ে উপ পরিচালক রুম থেকে দৌড়ে বের হয়ে পালিয়ে যান সেটি দেখা যায়। তার পিছনে রুম থেকে সুমিত চৌধুরীসহ আরো কয়েকজনকে বের হয়ে আসতে দেখা যায়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপক কুমার, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম রেজা।
বার্তাবাজার/এসজে