কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন ৩১ জন করোনায় আক্রান্ত, মোট ৬৫৪

কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৩১ জন করোনা রোগী সনাক্ত হয়েছে।

কুষ্টিয়া জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বুধবার (০১ জুলাই) কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ১২৫ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ৩১ টি কোভিড পজিটিভ।

আক্রান্ত ৩১ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ১৯, দৌলতপুর উপজেলার ৯, খোকসা উপজেলার ১, কুমারখালী উপজেলার ১, মিরপুর উপজেলার ১। সদর উপজেলায় আক্রান্ত ১৯ জনের ঠিকানা জুগিয়া ১জন, হাউজিং স্টেট ১ জন, পশ্চিম মজমপুর ২ জন, পুলিশ লাইন ১ জন, থানাপাড়া ১ জন, উত্তর আমলাপাড়া ১ জন, পূর্ব মজমপুর ২ জন, সিএসবি রোড, আমলাপাড়া ১ জন, এন এস রোড ১ জন, কাস্টমস মোড় ১ জন, চৌড়হাস ১ জন, বারখাদা ৪ জন, দহখোলা ১ জন ও কুষ্টিয়া সরকারি কলেজ ১ জন। মিরপুর উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানা মালিহাট। দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৯ জনের ঠিকানা দফাদারপাড়া ৪ জন, মহিষকুন্ডি ৪ জন, আদাবাড়িয়া ১ জন। কুমারখালী উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানা তারাপুর। খোকসা উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানা খোকসা। এই নিয়ে কুষ্টিয়ায় মোট ৬৫৪ জন করোনা রোগী সনাক্ত হল।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর