গাইবান্ধা জেলা শহরে ১৭৪ বস্তা সরকারি চাল জব্দ করেছেন পুলিশ। বুধবার (১ জুলাই) সকালে শহরের ভিএইড রোডের খন্দকার মোড় থেকে এই চাল জব্দ করা হয়। একইসাথে আটক করা হয় দুইজনকে।
আটককৃতরা হলেন- চাল ব্যবসায়ী সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের সুজালপুর গ্রামের আব্দুল আজিজ (৩৫) ও ট্রাক ড্রাইভার রাজু মিয়া (২৫)।
গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মোস্তাফিজার রহমান জানান, কয়েকদিন আগে গোপনে আব্দুল আজিজ ওই সরকারি চাল কিনেছেন।গাইবান্ধা শহরের জনৈক এক ব্যবসায়ীর কাছে বিক্রির উদ্দেশ্যে বুধবার ওই চাল ট্রাকে করে নিয়ে যাচ্ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ওই এলাকা থেকে ট্রাকসহ চালের বস্তাগুলো জব্দ করে। ৫০ কেজি ওজনের ১৭৪টি বস্তার গায়ে খাদ্য বিভাগের সিল রয়েছে।
বার্তাবাজার/এসজে